বজ্রঝড়ে ম্যাচ বন্ধ, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সমালোচনায় চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১১:১৬আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:১৬

খেলা শেষ হতে বাকি ছিল পাঁচ মিনিট। হঠাৎ স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত শুরু হলে রেফারি ম্যাচ বন্ধ করে দেন। বেনফিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যাওয়া চেলসি হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরে যায়। প্রায় দুই ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর মাঠে নেমে ইনজুরি টাইমে গোল হজম করে তারা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চেলসি। আবহাওয়ার প্রভাবে খেলা বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের তীব্র সমালোচনা করেছেন কোচ এনজো মারেসকা।

৮৫ মিনিটে ম্যাচ বন্ধ হয়। আবহাওয়াজনিত কারণে এই প্রতিযোগিতায় দ্বিতীয় দীর্ঘতম সময় পর খেলা শুরু হলে স্টেডিয়ামে ২৫ হাজার ৯২৯ জন দর্শকের মধ্যে বেশিরভাগ চলে যান। এরপর ইনজুরি টাইমে মালো গুস্তোর হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে বেনফিকা সমতা ফেরান।

এনিয়ে যুক্তরাষ্ট্রে ষষ্ঠবার ক্লাব বিশ্বকাপ ম্যাচ বন্ধ হলো আবহাওয়ার প্রভাবে। বারবার এমন ঘটনা ঘটায় ক্ষুব্ধ মারেসকা। ম্যাচ শেষে তিনি বললেন, ‘আমরা কোনও গোল হজম করিনি। ম্যাচ জেতার জন্য যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম। তারপর ম্যাচ বন্ধ হলো, পাল্টে গেলো খেলা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা ফুটবল নয়। সাত, আট, নয় ম্যাচ এভাবে তারা বন্ধ করেছে। সত্যি বলতে এটা রসিকতা ছাড়া কিছু নয়। আমাদের জন্য এটা নয়। আপনি (এতক্ষণ ধরে) ভেতরে থাকতে পারেন না।’

তিনি আরও বললেন, ‘এটা একেবারে নতুন কিছু। আমার বুঝতে কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি এটা নিরাপত্তার কারণে, ম্যাচ বন্ধ করছেন। কিন্তু সাত থেকে আটটা ম্যাচ বন্ধ হলে বুঝতে হবে এই প্রতিযোগিতার জন্য এটা সম্ভবত সঠিক স্থান নয়।’

ম্যাচ এভাবে বন্ধ হওয়ার কারণে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না প্রশ্নে মারেসকা বলেন, ‘দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি এটা চমৎকার প্রতিযোগিতা। এটা ক্লাব বিশ্বকাপ। শীর্ষ প্রতিযোগিতা। শেষ আটে উঠে আমরা খুশি। কিন্তু কিছু একটা ঘটছে, ছয়-সাতটা ম্যাচ বন্ধ। আমাদের কারণ খুঁজতে হবে। কারণ এটা স্বাভাবিক নয়। বিশ্বকাপে কয়টা ম্যাচ বন্ধ করা হয়? শূন্য সম্ভবত। ইউরোপে কয়টি ম্যাচ? শূন্য। আমরা এখানে দুই সপ্তাহ আছি, তারা ইতোমধ্যে ছয়-সাতটি খেলা বন্ধ করেছে। ব্যক্তিগতভাবে আমার জন্য এটা সমস্যা।’

হুট করে খেলার মাঝপথে দুই ঘণ্টা বন্ধ হয়ে গেলে খেলোয়াড়দের ওপর প্রভাব পড়ে বললেন চেলসি কোচ, ‘আমি কোচ হিসেবে কথা বলছি। দুই ঘণ্টা যদি আপনি ভেতরে থাকেন, আপনার মনোযোগ ধরে রাখা কঠিন। তারা নিরাপত্তা শঙ্কায় পরিবারের সঙ্গে কথা বলছে, তারা কিছু খাচ্ছে, খেলছে, হাসছে। এই দুই ঘণ্টা কীভাবে তাদের মনোযোগ ধরে রাখা যায়? এটা একটা রসিকতা। এজন্যই আমি এটা বলছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
ফিফা ক্লাব বিশ্বকাপট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী