ফিফা ক্লাব বিশ্বকাপ

ট্রাম্পের কাছে আসল ট্রফি, চেলসি পেয়েছে রেপ্লিকা!

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৭:৩৮আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭:৩৮

ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। চেলসি ও পিএসজির ফাইনালের দিনে মাঠে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন দল চেলসির সঙ্গে ট্রফি উদযাপনের সময়ও তিনি ছিলেন খেলোয়াড়দের সঙ্গে। তার হাত থেকে যে ট্রফি এনজো মারেসকার দল নিয়েছে, সেটা আসল না- এমন দাবি করেছেন আমেরিকার রাষ্ট্র প্রধান।

তাহলে আসল ট্রফি কার কাছে? সেটা জানিয়েছেন ট্রাম্প। গত মার্চে হোয়াইট হাউজে ট্রফি নিয়ে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তারপর ওখানেই ট্রফিটা রেখে আসেন। 

ট্রাম্প বললেন, “তারা বলেছিল ‘আপনি কি একটু সময়ের জন্য ট্রফিটা ধরতে পারেন?’ আমরা সেটা ওভাল অফিসে রেখে দেই। তারপর আমি বললাম, ‘আপনি কখন ট্রফি নিয়ে যাবেন?’ তিনি বললেন, ‘আমরা কখনও এটা নিবো না। ওভাল অফিসে আপনি সারা জীবনের জন্য রেখে দিন। আমরা নতুন একটা বানিয়ে নিবো।” 

তিনি আরও যোগ করেন, ‘তারা একটা নতুন বানিয়ে নিয়েছিল। এটা ছিল বেশ রোমাঞ্চকর। এখন এটা ওভালে।’

তার মানে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে যে ট্রফি চেলসি হাতে নিয়েছে, সেটা রেপ্লিকা!

ট্রাম্প এটাও জানান, এক নির্বাহী আদেশে তিনি মার্কিন মুলুকে সকার বদলে ফুটবল করা হবে। তিনি বললেন, ‘তারা তো একে ফুটবল বলে। কিন্তু আমরা এটাকে বলি সকার।’ সাক্ষাৎকার নেওয়া ব্যক্তি প্রশ্ন করেন, ‘আমরা যদি এমন একটা নির্বাহী আদেশ দেই, যে এটাকে শুধু ফুটবল বলবো?’

ট্রাম্পের জবাব, ‘আমি মনে করি, সেটা আমরা করতেই পারি। হ্যাঁ, সেটা করতে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
পিএসজির স্বপ্ন ভেঙে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
ক্লাব বিশ্বকাপের ফাইনালে থাকবেন ট্রাম্প 
‘বিশ্বসেরা’ পিএসজির বিপক্ষে চেলসিকে নিয়ে আশাবাদী মারেসকা
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার