মেসিদের মায়ামিকে অবহেলা করছেন না পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১৫:৪০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:৪৫

লুইস এনরিকের প্যারিস সেন্ট জার্মেইতে বড় কোনও তারকা নেই। কিন্তু এই দলটি অন্য যে কোনও সময়ের চেয়ে অনেক গোছালো এবং দুর্দান্ত পারফর্ম করে গত মাসে ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় তারা ফেভারিট হিসেবে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মায়ামির মুখোমুখি হবে। শক্তিমত্তায় দুই দলের তফাৎ থাকলেও ‘দুর্বল’ মায়ামিকে অবহেলা করছে না ফরাসি চ্যাম্পিয়নরা।

পিএসজির কোচ এনরিকে তার খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুশকেটসের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে গড়া আমেরিকান ক্লাবকে অবহেলা করলে বড় ভুল হবে মনে করেন স্প্যানিশ কোচ। মেসি শুধু সাবেক কোচই নয়, সাবেক ক্লাবেরও মুখোমুখি হচ্ছেন। ২০২৩ সালে প্যারিস ক্লাবের সঙ্গে সম্পর্কছেদের পর প্রথমবার তাদের মুখোমুখি হচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

শনিবারের সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘ফুটবলে ১০ সেকেন্ডের জন্য ঢিলেমি করলেও কী হয়, সেটা সবাই জানে। তাদের স্তর ও গুনমান নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। কারণ তাদের এখনও সামর্থ্য আছে। আমি মায়ামির তিন ম্যাচের সবগুলো দেখেছি, আগের কিছু ম্যাচও। আমরা যদি তাদের চেপে না ধরি, তাহলে তাদেরকে চাপে ফেলা কঠিন হবে।’

এনরিকে বার্সেলোনায় মেসি, বুশকেটস, আলবা ও সুয়ারেজের কোচ ছিলেন। সাবেক শিষ্যদের মাঝে এখনও আগের সেই সামর্থ্য দেখতে পেয়েছেন তিনি, ‘আমরা যদি তাদের কাছ থেকে বল কেড়ে নিতে না পারি, তাহলে ভালো কিছু হবে না। কারণ বুশকেটস এখনও একই রকম আছে। বল নিয়ে লিও মেসি অনন্য। লুইস সুয়ারেজের শেষ গোল ছিল অসাধারণ দক্ষতা দিয়ে করা। জর্দি আলবা এখনও গভীরে গিয়ে খেলতে পারে। বিশ্ব ফুটবলে জর্দিকে লিওর পাস দেওয়া আমরা সবাই জানি, এতদিন পর আবারও তারা সেই কাজটি করছে প্রত্যেক ম্যাচে।’

মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোকে নিয়েও সতর্ক এনরিকে, ‘তাদের আছে মাসচেরানোর মতো কোচ, এটা পরিষ্কার যে আমাদের দারুণ পারফরম্যান্স করতে হবে এবং তীব্রতা বাড়াতে হবে নয়তো তারা ম্যাচ জিতবে, সহজেই। এনিয়ে কোনও সন্দেহ নেই।’

বার্সার সাবেক চার খেলোয়াড় ও মায়ামির বর্তমান কোচ মাসচেরানোকে ভালোভাবে চেনা আছে এনরিকের। পাঁচ জনেরই কোচ ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় থেকে একাধিক ট্রফি জিতেছেন। মায়ামির পাঁচজনকে নিয়ে জিতেছেন ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ।

এনরিকে বলেন, ‘১০, ১৫ বছর- মেসির সেরা সময় কতদিন চলেছে, সেটা আমি জানি না। তবে আমি বলবো, সে ইতিহাসের সেরা ফুটবলার, কোনও সন্দেহ না রেখে। আমি অন্য মতামতকেও গ্রহণ করি। কিন্তু যেভাবে বহু বছর সে সর্বোচ্চ স্তরে খেলে চলেছে, প্রতি তিন দিনে একবার ম্যাচে অংশ নিয়েছে, সেটা অনন্য।’

ন্যু ক্যাম্পের স্মৃতি নিয়ে তার কথা, ‘ফুটবলে আমি কোচ হিসেবে বার্সায় সব কিছু জেতার সুযোগ হয়েছিল। কিন্তু এই তিন বছরে শুধুমাত্র সাফল্য নয়, বরং প্রতি মৌসুমের প্রায় ২০০টি অনুশীলন সেশন আমি উপভোগ করেছি। অনুশীলনে আমি লিও মেসিকে এমন কিছু করতে দেখেছি, যেটা ছিল অন্য ধাঁচের, অন্যরকম এক পরিস্থিতি, অসাধারণ।’

এনরিকে যোগ করলেন, ‘ম্যাচের গতিপথ পরিচালনা করার ক্ষমতা ও নিয়ন্ত্রণ, কেবল তার মতো একজনই এসব সহজে করতে পারে। এটা সত্যিই আনন্দদায়ক, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং এসব আমাদের সবার জন্য দারুণ স্মৃতি।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী