বাহরাইনকে গোলের মালা পরালেও মিয়ানমারকে নিয়ে সতর্ক বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৫, ১৩:৪৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:৩৭

নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে বড় বাধা স্বাগতিক মিয়ানমার। সব দিক দিয়ে এগিয়ে তারা। তবে এবারের বাংলাদেশ ভিন্ন রূপে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭ গোলে হারিয়ে সেরকমই বার্তা দিয়ে রেখেছে। তাই প্রথম ম্যাচের পর বাংলাদেশ কোচ পিটার বাটলারের দৃষ্টি বুধবার মিয়ানমার ম্যাচের দিকে। স্বাগতিক দল যে বেশ এগিয়ে তা মানছেন ইংলিশ কোচ।

এবারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা (৫৫) বাংলাদেশের (১২৮) চেয়ে অনেক এগিয়ে। পাঁচ বছর আগের সবশেষ দেখায় মিয়ানমারের কাছে তাদের মাঠেই বাংলাদেশ ৫-০ গোলে হেরেছিল। তবে বুধবার নতুন করে ম্যাচের চিত্র সাজাতে চাইছেন পিটার বাটলার। বাহরাইন ম্যাচের পর বলেছেন, ‘আমি মনে করি, এই (মিয়ানমারের মতো শক্তিশালী দলের বিপক্ষে) ম্যাচগুলোই খেলতে চাইবেন। কারও প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না, কিন্তু আমি সবসময় বলেছি, এ ধরনের কঠিন ম্যাচ খেলতে চাই। বাহরাইন সম্প্রতি সৌদি আরবের বিপক্ষে হেরে এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ড্র করে এসেছিল।’

প্রতিপক্ষকে সমীহ করে বাটলারের সতর্কতা,‘আমি বিশ্বাস করি, মিয়ানমার আমাদের ভিন্ন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে, একেবারেই ভিন্ন চ্যালেঞ্জ। তারা টেকনিক্যালি দারুণ, সমর্থকদেরও পাশে পাবে। কিন্তু আমরা তাদের জন্য প্রস্তুত।’

বাংলাদেশ বাহরাইন ম্যাচে ৭ গোলে জিতেছে ঠিকই, আবার সুযোগও নষ্ট করেছে। তহুরা তো হ্যাটট্রিক করতে পারতেন। বাংলাদেশ কোচ পরিস্থিতি বুঝে বলেছেন, ‘আমি জানি, মানুষ অনেক সময় গোল না পাওয়ার কারণে সমালোচনা করে, কিন্তু আমি সবসময় জানতাম গোল আসবে। বিশেষ করে এই দলটায় তহুরা, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা, মনিকার (চাকমা) মতো গতিময় খেলোয়াড় আছে, মারিয়া (মান্দা) আছে এবং আমি মনে করে সে দুর্দান্ত ছিল, সবাই দুর্দান্ত ছিল। নির্দিষ্ট কারও নাম নিতে পছন্দ করি না; আমার মনে হয়, মেয়েরা আসলেই দেশকে গর্বিত করেছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি