ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ১৬:২২আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬:৫৭

নারী এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়েও তারা (৫৫) বাংলাদেশের (১২৮) থেকে অনেক এগিয়ে। কিন্তু আজ বুধবার মাঠের লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজ দল চোখে চোখ রেখে খেলছে। ঋতুপর্ণা চাকমার অসাধারণ এক গোলে মিয়ানমারের বিপক্ষে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

ইয়াংগুনে শুরুর দিকে স্বাগতিকরা ম্যাচে ছড়ি ঘুরিয়েছে। কিক অফের শুরুতে ভয় ধরায় মিয়ানমার। ডান প্রান্ত থেকে ক্রসে শি ইয়ে তুনের ডান পায়ের সাইড ভলি ক্রস বারের ওপর দিয়ে গেছে। ৬ মিনিটে মনিকা চেষ্টা করলেও তার ক্রস সরাসরি গোলকিপারের হাতে জমা পড়ে।

১৮ মিনিটে ধারার বিপরীতে বাংলাদেশ এগিয়ে যায়। ফরোয়ার্ড শামসুন্নাহারকে ফেলে দিলে ডি বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় বাটলারের দল। ঋতুপর্ণার শট মানব দেয়ালের নিচে লেগে ফিরে আসলে বক্সের ঠিক বাইরে আবার বল পেয়ে রাঙামাটির ফুটবলার বাঁ পায়ের মাপা শটে ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে দলকে এগিয়ে নিয়েছেন। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠে।

২৪ মিনিটে বাংলাদেশ আবার এগিয়ে যেতে পারতো। ঋতুপর্ণার ক্রসে তেকাঠির একদম সামনে থেকে ফাঁকায় শামুসন্নাহার প্লেসিং করলেও পোস্টে লেগে বলের দিক পরিবর্তন হলে আফসোস বাড়ে তাতে।

৩৭ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। গোলকিপার রুপনা পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। ভাগ্য ভালো তেকাঠির নিচে যাওয়ার আগেই মিয়ানমারের ১০ নম্বর জার্সিধারী কিন মো মোর লক্ষ্যে নেওয়া শট জালে জড়াতে পারেনি। চলে যায় বাইরে দিয়ে।

৪২ মিনিটে স্বাগতিকদের দুর্ভাগ্য। কিন মো মোর আরও একটি জোরালো শট ক্রস বারে লেগে ফিরে আসে। সামনে থাকা ন হোয়াইয়ের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হন স্বাগতিক দর্শকরা। শেষ দিকে মিয়ানমার চাপ দিয়েও গোল শোধ দিতে পারেনি।

বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা , আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের