নিষিদ্ধ নেইমারের জায়গায় গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০১৬, ১৫:৪৬আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৫:৪৮

ফরোয়ার্ড গ্যাব্রিয়েল।বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। তার জায়গায় দলে ঢুকেছেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে হলুদ কার্ড পান নেইমার। গত নভেম্বরে পেরুকে ৩-০ গোলে হারানোর ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন এই তারকা। ফলে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় প্যারাগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের।
একইভাবে হলুদ কার্ড পাওয়ায় প্যারাগুয়ের বিপক্ষে নেই ডিফেন্ডার ডেভিড লুইস। তার জায়গায় ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের ফিলিপে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। প্যারাগুয়ে ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে চতুর্থ স্থানে আছে প্যারাগুয়ে ও পঞ্চম স্থানে  আর্জেন্টিনা। আর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম