আপাতত অনুশীলন মাঠেই দর্শকবিহীন মেয়েদের খেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ২০:৪১আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২:০২

সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের ফুটবলে আগের দিন বৃষ্টির কারণে কিংস অ্যারেনার অনুপযুক্ত মাঠে বিরতির পর খেলা হতে পারেনি। তিন ঘণ্টা পর পাশে অনুশীলন মাঠে খেলতে হয়েছে। বুধবার এই অনুশীলন মাঠেই হবে খেলা। বাফুফে তা নিশ্চিত করেছে।  তবে আজ সাফ সূত্র জানায়, বৃহস্পতিবারও অনুশীলন মাঠে খেলা হবে।

দুই দিনে মোট চারটি ম্যাচ হওয়ার কথা অনুশীলন মাঠে। তবে শেষ দিন খেলা কোন মাঠে হবে তা নিশ্চিত হয়নি।

এ দুদিন অবশ্য অনুশীলন মাঠে দর্শকরা খেলা দেখতে পারবেন না। চারটি ম্যাচই হবে দর্শকবিহীন।

এদিকে কাল ৪৮ ঘণ্টার মধ্যে দুবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। মঙ্গলবার ডাবল লিগ পদ্ধতির প্রথম লেগের শেষ ম্যাচে দুই ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। কাল সন্ধ্যা সাতটায় দিনের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে তারা। এর আগে বেলা তিনটায় লড়বে নেপাল ও শ্রীলঙ্কা। 

দুটি ম্যাচই সম্প্রচার করবে টি স্পোর্টস। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে দুবার ভুটানের মুখোমুখি হলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী অধিনায়ক আফঈদা খন্দকার। বুধবার রিকভারি সেশন শেষে তিনি বলেছেন, ‘ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল। দুই মাঠে খেলা হয়েছে। মাঝের সময়টা বসে থাকতে হয়েছে। আজ রিকভারি সেশন করেছি। কোচ আমাদের সঙ্গে বসেছেন। গত ম্যাচে যে ভুলগুলো ছিল তা ধরিয়ে দিয়েছেন। সামনের ম্যাচেও কী করতে হবে তা বলে দিয়েছেন। সামনের ম্যাচে আরও ভালো খেলবো আশা করি।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি