নেইমারের গোলে ফ্ল্যামেঙ্গোকে চমকে দিয়েছে সান্তোস 

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১২:৪০আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৪০

ব্রাজিলিয়ান সিরি আ’র শীর্ষ দল ফ্ল্যামেঙ্গো। সেই দলটাকে চমকে দিয়েছে সান্তোস। শেষ দিকে নেইমারের গোলে ১৪তম রাউন্ডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। 

ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাতে ফর্মে ফেরার ইঙ্গিতও ছিল। ব্রাজিলিয়ান তারকার চোট জর্জর ক্যাম্পেইনে এটি ছিল সিরি আ’য় তার প্রথম গোল। এখন পর্যন্ত শুরুর একাদশ থেকে খেলেছেন মাত্র তিনবার। গোলের পর নেইমার বলেছেন, ‘আমি প্রতিটি ম্যাচের ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ভালো হতে চাই। কিন্তু মনে হচ্ছে আরও সময় লাগবে।’

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় সাইড লাইনে ছিলেন নেইমার। তার পর থেকে ফেরার লড়াইয়ে রয়েছেন। নিজের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, ‘আমার শরীর এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সব কিছুতেই সে মানিয়ে নিচ্ছে।’ 
  
শুরু থেকে ম্যাচটা ছিল জমজমাট। ফ্ল্যামেঙ্গো বল দখলে আধিপত্য দেখালেও গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না। সান্তোসও রক্ষণ আঁটোসাঁটো করে রেখেছিল। শেষ পর্যন্ত প্রতি আক্রমণ থেকে সুযোগ পেয়ে জাল কাঁপায় স্বাগতিক দল। ৮৪ মিনিটে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে জালে বল পাঠাতে ভুল করেননি নেইমার। তাতে লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সান্তোস। 

অপর দিকে লিগ লিডারদের জন্য এই পরাজয় ছিল হতাশার। টানা ৩ ম্যাচ জয়ের পর লিগে প্রথম হার দেখেছে তারা।  তার পরেও ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্ল্যামেঙ্গো। সান্তোস এই জয়ে ২০ দলের টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। 

সান্তোসের পরের ম্যাচ ২০ জুলাই, প্রতিপক্ষ মিরাসোল। 

/এফআইআর/    
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী