আর্জেন্টিনায় ১২ বছর পর মাঠে ফিরছেন অ্যাওয়ে সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১১:২০আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১১:২০

আর্জেন্টিনা ফুটবল ক্লাবগুলো এখন প্রতিপক্ষ সমর্থকদের মাঠে ঢুকতে দিতে পারবে। ১২ বছরের নিষেধাজ্ঞা শেষ। বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই কথা জানিয়েছে।

২০১৩ সালে এক সহিংস ঘটনায় এক দর্শকের মৃত্যুর পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই শাস্তির মেয়াদ শেষ হতেই এএফএ অ্যাওয়ে দর্শকদের সুখবর দিলো। বর্তমান লিগ মৌসুমের পরের রাউন্ড থেকেই মাঠে বসে খেলা দেখতে পারবেন প্রতিপক্ষ দলের দর্শক-সমর্থকরা।

আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন। কারণ অতিথি দর্শকদের মাঠে ফেরার সূচনা হতে যাচ্ছে। ক্লাবগুলো তাদের স্বাগত জানাবে।’

সম্প্রতি বিশ্বকাপ জয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার শীর্ষ লিগ দল রোজারিও সেন্ট্রালসে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তনের পর অ্যাওয়ে দর্শকদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্টেডিয়ামে গণজাগরণ হবে বিশ্বাস আর্জেন্টাইন ফুটবলের।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী