‘গ্রামে সবাই দোকানে বসে খেলা দেখেছে, এটা অনেক বড় পাওয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ১৭:৩৫আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৯:৩০

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা চার ম্যাচ জিতেছে বাংলাদেশ। একদিন পর পর খেলার ক্লান্তি ঝরাতে শুক্রবার মাঠে কোনও অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। রিকভারি সেশন প্রাধান্য পেয়েছে। এদিন নিজেদের প্রাণবন্ত করতে জিম সেশন ও সুইমিং পুলে খেলোয়াড়রা সময় কাটান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ।

এরই ফাঁকে ভুটান ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নবিরন খাতুন তার অনুভূতি ব্যক্ত করেন। প্রথমবার আর্মব্যান্ড পরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাল ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার দলকে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে।’

নবিরনদের এই ম্যাচ দেখেছেন তার গ্রামের বাসিন্দারাও। এতে রোমাঞ্চিত তিনি, ‘প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটা আমার কাছে অনেক আনন্দের, আমার পরিবারের কাছেও আনন্দের। আমার বাবা-মা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের আশপাশের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

তার লক্ষ্য, ‘সামনে দুটো ম্যাচে জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা নিয়ে কোচ আমাদের ভিডিও অ্যানালাইসিস করাবে। সেখানে বলবে কে কীভাবে খেলবে। তো আমরা সেটা নিয়ে ফোকাস। ইনশাআল্লাহ ভালো জয় নিয়ে মাঠ থেকে ফিরবো।’

দলের ম্যানেজার মাহমুদা আক্তার বললেন, ‘দলে ছোটখাটো যে চোট ছিল, তা ঠিক হয়ে গেছে। কালকের ম্যাচের জন্য দল প্রস্তুত আছে। চেষ্টা তো আছে প্রথম থেকে যেভাবে শুরু করেছি, যারা দলে নতুন তাদেরও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের সেরাটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো করছে। তো এভাবে পুরো টুর্নামেন্ট শেষ করতে চাচ্ছি। আগামীতে আরও দুটো ম্যাচ আছে। ভালো পারফরম্যান্স দিয়ে মাঠ থেকে ফিরবো ইনশাআল্লাহ।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি