‘মোহামেডান বলেছে দরকার নেই, তাই আবাহনীতে গিয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জুলাই ২০২৫, ১২:৪২আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:৪২

ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা ফুটবলার সুলেমানে দিয়াবাতে। অনেকটা মোহামেডানের ঘরের ফুটবলার হলেও এবার সেই বন্ধন ছিন্ন হয়েছে। আর্থিক সমস্যায় ৩৪ বছর বয়সী মালির স্ট্রাইকারকে নতুন মৌসুমের জন্য ধরে রাখেনি তারা। তবে দিয়াবাতে ঠিকই বাংলাদেশে অন্য ক্লাব খুঁজে নিয়েছেন৷ দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। দিয়াবাতে ও ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

দিয়াবাতে খুব করে চেয়েছিলেন এবারও সাদা কালো জার্সিতে পায়ের ঝলক দেখাতে। কিন্তু তিনি চাইলেও ক্লাবতো আর চায়নি। তাই মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর ডেরাতে যোগ দিয়েছেন।  দিয়াবাতে মালি থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মোহামেডান বলেছে আমাকে দরকার নেই। তাহলে কার আমাকে দরকার। তাই আমি আবাহনীতে গিয়েছি। আবাহনী বড় দল, ভালো দল। আমি মনে ক,রি নতুন মৌসুমে তারা ভালো দল হবে।’

মালির স্ট্রাইকার দিয়াবাতে কয়েক মৌসুম ধরে ছিলেন মোহামেডানের অধিনায়ক। ২০১৮ সালে ক্লাবে যোগ দিয়ে খেলেছেন শতাধিক ম্যাচ। গোলও কম নয়। করেছেন প্রায় ১০০ গোল। ২০২০–২১ মৌসুমে ২১ গোল করে  লিগের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। আর সদ্য শেষ হওয়া মৌসুমেও করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল। যেখানে সর্বোচ্চ ২১ গোল রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেংয়ের। যাকে এবার সাদ কালো জার্সিতে দেখা যাবে। 

আবাহনী লিমিটেডের টিম ম্যানেজমেন্ট আপাতত দিয়াবাতের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলছে না। শুধু আলোচনা হচ্ছে বলে এড়িয়ে যাচ্ছে।  তবেকয়েক দিনের মধ্যে দিয়াবাতে ক্লাবের অনুশীলনে যোগ দেবেন বলে অন্য সূত্র নিশ্চিত করেছে।  এএফসি কাপে কিরগিজস্তান ক্লাবের বিপক্ষে  শুধু  দিয়াবাতে নয়, রাফায়েল ও এমেকাকে নিয়েও লড়তে চাইছে আকাশী-নীল জার্সিধারীরা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
৯০ বছরে মোহামেডান, হচ্ছে ইউরোপীয় আদলের ফ্যান ক্লাব
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি