পেনাল্টিহীন গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি 

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৩:৪৪আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:৪৫

মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। পেনাল্টিহীন গোলের ক্ষেত্রে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। 

মায়ামির বড় ব্যবধানে জিততে মূল কারিগরের ভূমিকায় ছিলেন মেসি। দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। তাতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪।  

বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী। 

টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়াতে অবস্থান করছেন তিনি। এই মৌসুমে তার গোল এখন ১৮।   

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী