নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ের কঠিন ম্যাচ, তবে প্রস্তুত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ২১:১১আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৯:০১

টানা ৫টি করে ম্যাচ খেলেছে সব দল। সোমবার শিরোপা জেতার দিন। সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইটা বাংলাদেশের সঙ্গে নেপালের। সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় ম্যাচটি ন্যূনতম ড্র হলেই শিরোপা নিশ্চিত হবে পিটার বাটলারের শিষ্যদের। এর আগে আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটান মুখোমুখি হবে তলানিতে থাকা শ্রীলঙ্কার।

চার দলের এই টুর্নামেন্টে প্রতি দল খেলেছে পাঁচটি করে ম্যাচ। সবগুলো ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিটার বাটলারের বাংলাদেশ। চার জয়ে শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। অর্থাৎ শিরোপা ঘরে রেখে দিতে বাংলাদেশের চাই এক পয়েন্ট। নেপালকে শিরোপা পেতে হলে জিততে যেমন হবে, তেমনই মেলাতে হবে গোলের সমীকরণ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হয়েছে। প্রথম দেখায় নেপালকে ৩-২ গোলে হারিয়ে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারানো বাংলাদেশ পরের তিনটি ম্যাচ খেলেছে অনেকটা নির্ভার হয়ে। অপেক্ষাকৃত দুর্বল ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিটিশ কোচ পিটার বাটলার পরীক্ষা নিরীক্ষা করেছেন। সুযোগ দেন ২৩ সদস্যের স্কোয়াডের সবাইকে।

তাছাড়া নেপালের বিপক্ষে সেই ম্যাচে দলের মূল স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখেছিলেন। যার কারণে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। সাগরিকা না থাকায় গোলের মূল দায়িত্বে ছিলেন তৃষ্ণা রানী। ভুটানের বিপক্ষে দুই ম্যাচ ও শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে তৃষ্ণা অসংখ্য সহজ গোলের সুযোগ নষ্ট করে মাত্র তিন গোল করেন। যার ফলে গোলের হিসাবে নেপালের চেয়ে খানিকটা পিছিয়ে থেকে খেলতে নামবে বাংলাদেশ। পাঁচ ম্যাচে বাংলাদেশ ২৪ গোলের বিপরীতে হজম করে চার গোল।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নেপাল করেছে ৩০ গোল, হজম করেছে বাংলাদেশের সমান চারটি। অর্থাৎ গোল গড়ে নেপাল এগিয়ে আছে অনেকটাই। আর এই একটা জায়গাতেই খানিকটা দুশ্চিন্তা সঙ্গী বাংলাদেশের। বাটলারের শিষ্যরা হেরে বসলে হারাতে হবে শ্রেষ্ঠত্ব।

সুসংবাদ হলো নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরবেন সাগরিকা। তাতে দলের আক্রমণ ভাগের শক্তি বাড়বে অনেকটাই। নিয়মিতরা শেষ তিন ম্যাচে মোটামুটি বিশ্রাম পাওয়ায় অলিখিত ফাইনালে নামবেন চাঙা হয়ে। এই ম্যাচ নিয়ে নিয়ে বাটলার বলেছেন, ‘অবশ্যই কঠিন ম্যাচ হবে, তবে আমরা প্রস্তুত। খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে দেখা হয়ে গেছে, এখন আমি সেরা ১১ বেছে নেবো। ২৩ জনই কমবেশি গেম টাইম পেয়েছে, যেটা আমার পরিকল্পনায় ছিল। দলের সবাই হয়তো আমার প্রত্যাশা মতো নয়। তবে আমি এটা করে চেয়েছি খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে।’

আবহাওয়া নিয়ে শুরুর দিকে সমস্যায় পড়লেও পাঁচ ম্যাচ খেলে নেপাল এখন ভালোই মানিয়ে নিয়েছে। নেপালের অধিনায়ক বিরসানা চৌধুরী শিরোপা লড়াইয়ের আগে দিয়েছেন ভালো ফুটবলের প্রতিশ্রুতি, ‘আগের ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ ছিল। এই ম্যাচেও লড়াই হবে আশা করছি। আমরা চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবো। বাংলাদেশ খুব ভালো দল, নিজেদের মাঠে সবসময় ভালো খেলে। আমরা তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ  করেছি। এখন শুধু মাঠে প্রয়োগ করতে হবে।’ 

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি