এবার ভুটান লিগে বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ১২:৩৮আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:৩৮

আগে থেকে ভুটান লিগে খেলছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এবার তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার। বাংলাদেশের দুই ফরোয়ার্ড তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র সোমবার সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন।

দু’জনই দেশটির রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন। ‎প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে পেরে আনন্দিত তহুরা বলেছেন,‘খুব ভালো লাগছে। চেষ্টা করবো পারফর্ম করতে এবং লিগের অভিজ্ঞতা পরবর্তীতে দেশের হয়ে কাজে লাগাতে।’

ভুটানের লিগে এখন বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১২। এর মধ্যে থিম্পু সিটিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। পারো এফসিতে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া রয়েছেন। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে ডিফেন্ডার মাসুরা পারভীন, গোলকিপার রুপনা চাকমা ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী খেলছেন । 

এই ১২ জনের বাইরে আরও তিন ফুটবলার—শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তারের সঙ্গে চুক্তি করেছে পারো এফসি। শিগগিরই তারা ভুটানের লিগে খেলতে যাবেন বলে জানা গেছে ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী