হামজার পর প্রিমিয়ার লিগ ক্লাবে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৭:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০:২৩

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে জামাল ভূঁইয়াকে দিয়ে। এরপর এসেছেন তারিক কাজী। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে জাতীয় দলে টানার পর বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের চাহিদা এখন তুঙ্গে। সম্প্রতি শামিত সোম ও ফাহামেদুল ইসলাম যোগ দিয়েছেন। এবার কি তাহলে ফারহান আলী ওয়াহিদও যুক্ত হতে যাচ্ছেন সেই তালিকায়! বাংলাদেশি বংশোদ্ভূত এই লেফট উইঙ্গার সম্প্রতি প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের সঙ্গে প্রথমবার পেশাদার চুক্তি করেছেন।

ফারহান চেলসি থেকে ফুলহামের অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেন। ১৮ বছর বয়সী এই উইঙ্গার গত মৌসুমে চোটের কারণে পুরোটা খেলতে পারেননি। তবে ফিরে ২০টি অনূর্ধ্ব-১৮ ম্যাচে সাত গোল ও চার অ্যাসিস্ট করেছেন।

গত মৌসুমে ফারহান অনূর্ধ্ব-২১ দলে অভিষিক্ত হন। প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে গোলও করেন তিনি।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের মা-বাবা দুজনেই বাংলাদেশি। তবে তাদের জন্মও ইংল্যান্ডে। এখন দেখার অপেক্ষা এই ১৮ বছর বয়সী উইঙ্গারের পা বাংলাদেশে পড়ে কিনা!

পেশাদার চুক্তির পর ফারহান বলেছেন, ‘আমি এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। ফুটবল খেলা শুরুর পর থেকে এই মুহূর্তের জন্য আমি পরিশ্রম করে যাচ্ছি। এখন আমি সেই জায়গায়, অসাধারণ অনুভূতি।’

তিনি আরও বলে গেলেন, ‘ফুলহামে যোগ দিয়েছিলেন অনূর্ধ্ব-১৩-তে। এটা ছিল উত্থান-পতনের। বয়সভিত্তিক দলের হয়ে আমি আমার যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমার আশপাশে যারা ছিল, তারা সবসময় আমাকে আপন করে নিয়েছে। আমার স্বপ্ন পূরণে আমার পরিবার সবসময় সমর্থন দিয়ে গেছে। এ জন্য তারা অনেক কিছু বিসর্জন দিয়েছে। তারা আমাকে সবসময় উপদেশ দিয়েছেন এবং আমার পা মাটিতে রাখতে সাহায্য করেছেন।’

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের