ভারতের কোচ হতে জাভির আবেদনের খবর ভুয়া!

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৯:৪৬

ভারতের জাতীয় দলের প্রধান কোচ হতে নাকি আবেদন করেছেন জাভি হার্নান্দেস। এমন খবর প্রকাশিত হওয়ার পর জানা গেলো আসল তথ্য। ভারতের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শনিবার নিশ্চিত করেছে, আসলে এমন কোনও আবেদনই করেননি সাবেক বার্সেলোনা কোচ ও স্পেন মিডফিল্ডার। জাভির নামে যে চাকরির আবেদন জমা পড়েছে, সেটি আসলে ভুয়া! 

ভারতের ফুটবল ফেডারেশনের জাতীয় দল পরিচালক বৃহস্পতিবার দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন যে, আবেদনকারীদের তালিকায় জাভির নাম ছিল। প্রতিবেদনে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্যের উদ্ধৃতিও ছিল, যেখানে বলা হয় জাভির প্রার্থিতা খুব ব্যয়বহুল হওয়ায় তা এগিয়ে নেওয়া সম্ভব নয়। 

পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, তারা স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং জাভি হার্নান্দেজের আবেদন সংবলিত একটি ইমেইল পেয়েছিল। কিন্তু তাদের আবেদনগুলোর প্রামাণিকতা নিশ্চিত করা যায়নি এবং পরবর্তীতে জানা গেছে যে আবেদনগুলোও আসলে প্রকৃত অর্থে আসল নয়।’ 

এমন তথ্যও নতুন জানা গেলো যে, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার নামে একটি আবেদন পড়েছে! ফেডারেশনের টেকনিক্যাল কমিটি জানায়, তারা ভারতের পুরুষ দলের প্রধান কোচের পদের জন্য ১৭০টি আবেদন পর্যালোচনা করেছে এবং সেখান থেকে ১০ জনকে বাছাই করেছে। এরপর চূড়ান্তভাবে তিনজনকে শর্টলিস্ট করেছে। 

ফেডারেশন গত বছরের জুনে ভারতের সাবেক কোচ ইগর স্টিমাচকে বরখাস্ত করে। এরপর নিয়োগ দেওয়া হয় স্প্যানিয়ার্ড মানোলো মার্কেজকে। যিনি চলতি মাসে পদত্যাগ করে পুনরায় ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব এফসি গোয়ার কোচের দায়িত্বে ফিরে গেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের