আগামী ডিসেম্বরে লাস ভেগাসে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১২:৪২আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১২:৫১

দেখতে দেখতে চলে এসেছে আরও একটি ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের ড্রয়ের জন্য ভেন্যুও নির্ধারিত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিলাসবহুল শহর লাস ভেগাসে। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইএসপিএন। 

সূত্রের বরাতে তারা জানিয়েছে, সম্প্রসারিত এই টুর্নামেন্টে কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাতিল হওয়ায় লাস ভেগাসকেই ড্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এবারই প্রথম টুর্নামেন্টটি ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 

মেক্সিকোতে বিশ্বকাপ প্রশিক্ষণ শিবিরের প্রচার চালানো স্থানীয় ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো সেদিলো সম্প্রতি ইএসপিএনকে আশা প্রকাশ করে বলেছেন, ড্রয়ের অনুষ্ঠান লাস ভেগাসেই হবে। তিনি জানান, ‘৫ ডিসেম্বর যদি ভুল না করি, ঠিক সেদিনই ড্র অনুষ্ঠিত হওয়ার কথা। অথবা ডিসেম্বরের শুরুতে।’

তিনি মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘যতদূর জানি লাস ভেগাসেই ড্র অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে যাতে আমরা পাচুকা শহর, হিদালগো রাজ্য এবং আমাদের দুটি ভেন্যু সম্পর্কে তথ্য দিতে পারি।’

যুক্তরাষ্ট্র সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে। সেবারও ড্রটি অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে এবার সেই ভেন্যুসহ অন্যান্য অনেক ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য আগেই বুক করা আছে।

লাস ভেগাসের ‘দ্য স্ফিয়ার’—যার একটিতে ৫৪,০০০ বর্গমিটার স্ক্রিন রয়েছে এবং ১৭ হাজার ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন—সেটিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও স্ফিয়ারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না।

/এফআইআর/  
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি