লাওসে এবার চূড়ান্ত পর্বের স্বপ্ন আফঈদাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৮:৩০আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৮:৪২

কিছু দিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার তাদের সামনে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বের মিশন। চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে শনিবার লাওসে যাচ্ছে পিটার বাটলারের দল। 

আজ (বৃহস্পতিবার) বিকালে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘আমরা সেখানে ভালো খেলে কোয়ালিফাই করার জন্যই যাচ্ছি। আমরা টানা খেলার মধ্যে আছি। সাফে সবাই গেম টাইম পেয়েছে। আমরা এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছি, তারা কিছুটা বিশ্রাম নিয়েই খেলেছি। ফলে তেমন ক্লান্তি নেই।’

বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া ফেভারিট। স্বাগতিক লাওস ও তুর্কমেনিস্তান অন্য দুই প্রতিপক্ষ।

বাছাইয়ে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার গ্রুপে পড়ায় বাংলাদেশের চোখ সেরা তিন রানার্সআপে।

কোচ পিটার বাটলার বলেছেন, ‘দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের (মহাদেশের) সেরা দল। নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে ও অনেক ভালো দল। আমাদের প্রথম ম্যাচ লাওসের সঙ্গে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই।’ 

বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্টে দুইবার মূল পর্বে খেলেছে। অনূর্ধ্ব-২০ আসরে সেই কীর্তি নেই। ছয় বছর আগে সেই স্মৃতি মনে করিয়ে দিলে কোচ বলেছেন, ‘এটা ২০২৫ সাল, ২০১৯ নয়। আগে কী হয়েছে সেটা দেখার বিষয় নয়। এ দেশে ইতিহাস নিয়েই মানুষ পড়ে থাকে বেশি। সামনে এগোতে হবে।’

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলা ২৩ জন খেলোয়াড়ই যাচ্ছেন লাওসে। অনূর্ধ্ব-২০ দলে নয় জন রয়েছেন যারা সিনিয়র দলে ছিলেন। সিনিয়র এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীনের মতো পরাশক্তি। আফঈদা মনে করছেন, লাওসের অভিজ্ঞতা অস্ট্রেলিয়াতে সিনিয়র আসরেও কাজে লাগবে, ‘অবশ্যই ম্যাচগুলো অনেক কাজে আসবে। আমাদের জন্য অনেক উপকার হবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি