টটেনহাম ছাড়বেন সন হিউং মিন

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ০৯:৫৮আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৮

টটেনহাম হটস্পার অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মের পর প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করছেন তিনি। শনিবার ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকা এই কথা জানান।

২০২৬ সাল পর্যন্ত সনের বর্তমান চুক্তির মেয়াদ। গত মে মাসে স্পারদের ১৭ বছরে প্রথম ট্রফি এনে দেন তিনি। ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে নর্থ লন্ডন ক্লাবে যোগ দেন সন। পরের গন্তব্য কোথায় সেটা তিনি জানাননি। তবে ব্রিটিশ মিডিয়ার খবর- মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলসে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

রবিবার সিউলে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রাক মৌসুমের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সন বললেন, ‘এই মৌসুমে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি এটি। একটি ক্লাবের সঙ্গে ১০ বছর ফুটবল খেলা আমার জন্য খুব গর্বের ব্যাপার। আমি এই দলকে প্রতিদিন আমার সবটুকু দিয়েছি।’

৪৫৪ ম্যাচে টটেনহামের হয়ে ১৭৩ গোল করেছেন সন। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম