রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১৩:২৬আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৩:২৬

টটেনহাম ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্লাবটির লিজেন্ড সন হিউং-মিন। প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানাও খুঁজে নিয়েছেন তিনি। বুধবার মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) নিশ্চিত করেছে, রেকর্ড চুক্তিতে ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান তারকাকে দলে ভিড়িয়েছে তারা। 

ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চুক্তির পরিমাণ প্রায় ২৬ মিলিয়ন ডলার। যা মেজর লিগ সকারে রেকর্ড! এর আগে লিগের রেকর্ড চুক্তিটি ছিল আটলান্টা ইউনাইটেডের। তারা গত শীতে ফরোয়ার্ড ইমানুয়েল ল্যাটে লাতকে ভেড়াতে ২২ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল। 

সনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এলএএফসি। সেটা আবার দুই বছর বাড়ানোর অপশনও রয়েছে। ৩৩ বছর বয়সী এরই মধ্যে লিগস কাপে এলএএফসির ২-১ গোলে জেতা ম্যাচে উপস্থিত ছিলেন। বুধবার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। এলএ... কী অসাধারণ একটি শহর। সৎ থেকেই বলছিল এটা আমার প্রথম পছন্দ ছিল না। কিন্তু মৌসুম শেষে এলএএফসির সহ-সভাপতি জন টরিংটনের সঙ্গে প্রথম যোগাযোগের পর সেটা আমার মন পুরোপুরি বদলে দেয়। তিনি আমার অভীষ্ট লক্ষ্য কোনটা হওয়া উচিত, সেটা দেখিয়েছেন। এখন আমি সেখানেই, আমি ধারণার চেয়েও বেশি আনন্দিত, খুবই রোমাঞ্চিত।’ 

ওয়েস্টার্ন কনফারেন্সে এলএএফসি ষষ্ঠস্থানে অবস্থান করছে। একই ক্লাবে সন সাবেক টটেনহাম সতীর্থ উগো লরিসকেই সতীর্থ হিসেবে পাচ্ছেন। 

২০১৫ সালে বেয়ার লেভারকুসেন থেকে নর্থ লন্ডন ক্লাবে যোগ দেন সন। তার পর ৪৫৪ ম্যাচে টটেনহামের হয়ে ১৭৩ গোল করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে জেতেন গোল্ডেন বুট।

/এফআইআর/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি