ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি, বাংলাদেশ কোচের দৃষ্টিতে মেয়েরা অসাধারণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ আগস্ট ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৩৮

বৃহস্পতিবার নারীদের ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। মনিকা-রুপনাদের দারুণ উন্নতি দেখে লাওস থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। 

এই উন্নতির খবরের মাঝেই আবার শুক্রবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে তিমুর লেস্তের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিকাল ৩ টায় ম্যাচের আগে সিনিয়র দল নিয়ে সুখবর পেয়েছেন ইংলিশ কোচ। লাওস থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিবাচকভাবে এগিয়ে চলেছি।  তবে আমাদের এই ধারা বজায় রাখতে হবে, আমরা নানানভাবে এটি অর্জন করেছি। ভালো ও সঠিক বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুস্থ কাজের পরিবেশ তৈরি করেছে। যার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং ভালো পরিকল্পনা।’

এরপরই একলাইনে জানালেন, ‘মেয়েদের এটা বড় অর্জন, তারা আসলেই অসাধারণ।’

নারীদের বাংলাদেশ সিনিয়র দল মার্চে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি