এবার রিপা খেলতে গেলেন ভুটানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৫, ১৮:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৯:২৪

ভুটানের লিগ ফুটবল মাতিয়ে তুলেছেন সাবিনা-ঋতুপর্ণারা। বাংলাদেশের ফুটবলারদের জয়জয়কার চলছে। গোলের পর গোল করে চলেছেন বাংলাদেশি তারকারা। একই পথে হেঁটে এবার দেশের বাইরের ক্লাবে খেলতে গেলেন শাহেদা আক্তার রিপা। 

এই ফরোয়ার্ড বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে খেলেন। দেশের বাইরে প্রথমবার খেলতে যাচ্ছেন তিনি। তার দল ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব, তাদের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রিপা।

শুক্রবার ভুটানের উদ্দেশে রওনা দিতে বিমানে ওঠার আগে সোশাল মিডিয়া ফেসবুকে ছবি পোস্ট করেছেন রিপা। বাংলাদেশের ১৩তম ফুটবলার হিসেবে ভুটানে খেলতে যাচ্ছেন তিনি।

প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের লিগে খেলতে দেশটিতে যান। এই চার জনই খেলছেন পারো এফসির হয়ে। পরে মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র তাতে অংশ নেন।

থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। মাসুরা, রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

রয়্যাল থিম্পু কলেজে এবার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের সঙ্গে খেলবেন রিপা।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম