তিমুরকে গুঁড়িয়ে বাটলারের চোখ দক্ষিণ কোরিয়া ম্যাচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৫, ২০:০১আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২১:১২

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে দারুণ ছন্দে বাংলাদেশ। লাওসের পর তিমুর লেস্তের বিপক্ষেও জিতেছে তারা। এবার তাদের সামনে কঠিন পরীক্ষা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। শুক্রবার তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেই ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন কোচ পিটার বাটলার।

তৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকে এদিন দুই অর্ধে চারটি করে গোল দিয়ে জিতেছে বাংলাদেশ। বাছাইয়ে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। ‘এইচ’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, যারা তিমুরকে ৯-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করে।

বড় জয়ের তৃপ্তির সঙ্গে বাংলাদেশ কোচের ভাবনায় দক্ষিণ কোরিয়া। তিমুরের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে বাটলার বললেন, ‘আমি মনে করি তিমুর লেস্তেকে আমরা উড়িয়ে দিয়েছি। যদিও শুরুর ১০ মিনিট একটু অগোছালো ছিলাম। তবে সময় গড়ানোর সাথে আমরা বেড়ে উঠেছি, আধিপত্য করেছি। পাসিংগুলো এবং বিশেষ করে সেটপিস থেকে কিছু গোল ঠিকঠাক করতে পারলাম। শান্তির শটটি সৌভাগ্যশত সরাসরি কর্নার থেকে জালে জড়াল। আসলে, ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিখাও আজ ছিল দুর্দান্ত, অসাধারণ। আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাফের আসরগুলোতে আমরা দারুণ পরীক্ষা চালিয়েছিলাম, কিন্তু এটা (এএফসির টুর্নামেন্ট) পুরোপুরি অন্য পর্যায়ের প্রতিযোগিতা।’

দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্রিটিশ কোচের ভাবনা, ‘এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ কোরিয়া ম্যাচে নিজেদের সেরাটা দেবে বাংলাদেশ। তবে সেই ম্যাচ থেকে শিখতেও চায় তারা, এমনটাই বললেন বাটলার, ‘ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিবো। তবে, আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখবও।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী