লেবাননের হারে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৯:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০:২৩

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার ভাগ্য ঝুলে ছিল অন্যদের হাতে। চীনের কাছে লেবানন হেরে যাওয়ায় তারা মূল পর্বের টিকিট পেলো। তিন সেরা রানার্সআপের একটি হয়ে এএফসি অনূর্ধ্ব-২০ থাইল্যান্ডে খেলা নিশ্চিত করেছে মেয়েরা।

সেরা তিন রানার্সআপ দলের একটি হয়ে মূল পর্বে উঠতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল লেবানন। চীনের বিপক্ষে তাদের হারে কপাল খুলেছে মেয়েদের। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ।

লাওস জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এইচ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় পিটার জেমস বাটলারের দল।

গোল ব্যবধানে লেবানন (+২) ছিল বাংলাদেশের (+৫) চেয়ে পিছিয়ে। 

বাছাইয়ে ‘ই’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে রোববারই মুখোমুখি হয় চীন ও লেবানন। সেখানে ৮-০ গোলে হেরে গেছে লেবানিজরা।

ক’দিন আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইতিহাস গড়েছিল সিনিয়র টিম। এবার বয়সভিত্তিক পর্যায়েও একই যোগ্য অর্জন করলো মেয়েরা।

আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে শুরু হবে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্ব।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি