মেসিহীন ম্যাচে মায়ামির পরাজয়

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১২:৩৪আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৩:৩৬

মেসি না থাকলে যে ভুগতে হয় সেটা আবারও টের পেয়েছে ইন্টার মায়ামি। পায়ের ইনজুরিতে সাইড লাইনে ছিলেন দলটির প্রাণভোমরা। এই সুযোগে মেজর লিগ সকারে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে অরল্যান্ডো সিটি। 

অরল্যান্ডোকে দ্বিতীয় মিনিটে এগিয়ে দিয়েছিলেন মুরিয়েল। সেই অগ্রগামিতা টিকে ছিল ৩ মিনিট। মায়ামিকে সমতায় ফেরান ইয়ানিক ব্রাইট। ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে যা ছিল তার প্রথম গোল। তার পর দ্বিতীয়ার্ধে গিয়ে আবার ম্যাচের দৃশ্যপট বদলায় অরল্যান্ডো। দলকে আবারও এগিয়ে দেন মুরিয়েল। এবার তাকে অ্যাসিস্ট করেন ওজেডা। ৫৮ মিনিটে ওজেডা নিজেই জাল কাঁপিয়ে মৌসুমের ১৪তম গোল তুলে নেন। ৮৮  মিনিটে অরল্যান্ডোর চতুর্থ গোলটি করেন মার্কো প্যাসালিচ।

অবশ্য অরল্যান্ডোর জয়ে অবদান আছে গোলকিপার পেদ্রো গ্যালেসেরও। চারটি সেভ করে ইন্টার মায়ামিকে হতাশ করেছেন তিনি।  যার মধ্যে ছিল লুইস সুয়ারেজের লং রেঞ্জের একটি দুর্দান্ত সেভ। বিপরীতে মায়ামি গোলকিপার ওস্কার ওস্টারি সেভ করেছেন ৮টি শট।

মায়ামি ম্যাচে ফেরার বহু চেষ্টা করেছিল। কিন্তু মেসি না থাকায় জবাবটা ঠিকমতো দিতে পারেনি তারা। মায়ামি ২৩টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মেসি যে ১৮ টিতে খেলেছেন, গোল পেয়েছেন সবগুলোতে। 

এই পরাজয়ে ইস্টার্ন কনফারেন্সে মায়ামি ৫ নম্বর থেকে ৬ নম্বরে নেমেছে।  যদিও হাতে আছে ১১ ম্যাচ। জয় পেয়ে অরল্যান্ডো আবার মায়ামিকে পেছনে ফেলে চারে উঠেছে।

  /এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক