নেপালের বিপক্ষে প্রাথমিক দলে আছেন হামজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৫, ১৬:১৩আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:১৮

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে  বাংলাদেশ।  কাঠমান্ডুতে দুই ম্যাচের জন্য আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। আপাতত মাত্র ৫ জন আছেন তাতে। ধীরে ধীরে ২৪ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত হবে। সেখানে রয়েছেন হামজা চৌধুরী। খেলবেন না কানাডা প্রবাসী সমিত সোম।

বাফুফে ২৪ জনের মধ্যে শুধু হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার নাম নিশ্চিত করেছে। দলবদল শেষ হলেই সবার নাম প্রকাশ করা হবে। 

জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ সংবাদ মাধ্যমকে প্রাথমিক দল নিয়ে বলেছেন, ‘সমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক দলে রাখা হয়নি। তবে হামজা চৌধুরী রয়েছেন।’

সমিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দু’টি ম্যাচ রয়েছে। সেই সময় বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে।

সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর খেলা প্রসঙ্গে টিম ম্যানেজার বলেছেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলছে।’ 

আপাতত মাত্র ৫জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আগামীকাল এবং কিংসের খেলোয়াড়দের শুক্রবার যোগ দেওয়ার কথা রয়েছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি