রাতে ফিরছে ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৬:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৬:৪২

অপেক্ষার পালা শেষ। আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফিরছে। গত বুধবার রাতে উয়েফা সুপার কাপ দিয়ে নতুন মৌসুমের ট্রায়াল হয়েছিল। আজ শুক্রবার উঠছে পর্দা। ২০২৫-২৬ মৌসুম শুরু করতে যাচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটি।

প্রথম দিনেই ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মাঠে নামবে। স্পেনের লা লিগা ও ফ্রান্সের লিগ ওয়ানও শুরু হচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস দিয়ে। 

নতুন মৌসুমের পর্দা উঠছে ফ্রান্স থেকে। লিগ ওয়ানে বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় রেনে স্বাগত জানাবে মার্শেইকে। পৌনে এক ঘণ্টা পর রাত ১টায় লিভারপুলের মাঠে নামবে বোর্নমাউথ। ৩০ মিনিট পর লা লিগা শুরু হবে ভিয়ারিয়াল ও রিয়াল ওভিয়েদোর ম্যাচ দিয়ে। 

নতুন মৌসুম শুরুর বেলায় মনের কোণে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- লিভারপুল কি পারবে তাদের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে, নাকি এবার লড়াই করে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবে আর্সেনাল? পেপ গার্দিওলার ম্যানসিটি কি গত মৌসুমের ব্যর্থতার প্রায়শ্চিত্ত করবে?

স্পেনে কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালে এই মৌসুমেও জ্বলে থাকতে চাইবেন। নতুন করে আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর আগমন রিয়ালকে করেছে আকর্ষণীয়।

এবারও ফ্রান্সে দাপট দেখাতে চাইবে পিএসজি। তাদের দীর্ঘদিনের আধিপত্য কি টিকে থাকবে, সেটা জানা যাবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। ইতালিতে জুভেন্টাস ও দুই মিলান ক্লাব নাপোলির কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ার মিশনে নামবে। বুন্দেসলিগায় এবারও একচ্ছত্র আধিপত্য দেখানোর আশায় বায়ার্ন মিউনিখ।

এবারের ইউরোপিয়ান ফুটবলে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চাইবেন। কারণ ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপ। নিজ নিজ দেশের জার্সি পরার তাড়নায় তারা কেমন নৈপুণ্য দেখান, সেটা নিয়েও কৌতূহল থাকবে ভক্ত-সমর্থকদের মনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম