এলএ গ্যালাক্সির বিপক্ষে খেলতে প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ০৮:৫০আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৫৬

দুই সপ্তাহ পর মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, এলএ গ্যালাক্সির বিপক্ষে খেলছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী।

গত ২ আগস্ট লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে ডান পায়ে ‘ছোট’ পেশির চোটে পড়েন মেসি। তারপর থেকে মাঠের বাইরে তিনি। তাকে ছাড়া দুটি ম্যাচ খেলেছে মায়ামি।

মেসিকে ছাড়া দুটি ম্যাচে ভিন্ন স্বাদ পেয়েছে মায়ামি। পুমাস ইউএনএএমের বিপক্ষে ৩-১ গোলে জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও তারা মেজর লিগ সকারে ওরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়। 

বাংলাদেশ সময় আগামীকাল রবিবার ভোর সাড়ে পাঁচটায় লস অ্যাঞ্জেলসে স্বাগত জানাবে মায়ামি। গত ১৩ আগস্ট থেকে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করে এই ম্যাচের জন্য নিজেকে তৈরি করেছেন মেসি। 

এবার এমএলএসে ১৭ ম্যাচে ১৮ গোল করে এখনও যৌথভাবে আসরের সর্বোচ্চ স্কোরার মেসি। এছাড়া ১০টি অ্যাসিস্টও করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

শুক্রবার সংবাদ সম্মেলনে মাসচেরানো বললেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে সে দলের সঙ্গে অনুশীলন করেছে। তাকে বুধবার আপনারা দেখেছেন। আমরা বিশ্বাস করি কোনও অস্বাভাবিক ঘটনা না ঘটলে কালকের ম্যাচে তাকে ডাকা হবে।’ 

২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী