৬ গোলে হেরে নেইমার বললেন, ‘আমার জীবনে এমন কিছু কখনও ঘটেনি’ 

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১১:১৬আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৪

সান্তোসে গিয়ে ক্যারিয়ারে বাজে সময়টা হয়তো পার করছেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’তে তার দল সান্তোসকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ভাস্কো দা গামা। 

গত জুনে সান্তোসে নতুন চুক্তি করা নেইমারের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বাজে পরাজয়ের নজির। যা মেনে নিতে পারছিলেন না তিনি। মাঠেই কেঁদে ফেলেন। তাকে শেষ বাঁশি বাজার পর সান্ত্বনা দিতে আসেন ক্লাবের ব্যাকরুমের একজন স্টাফ। 

সাবেক লিভারপুল ও বার্সেলোনা ফরোয়ার্ড কুতিনহো ভাস্কো দা গামায় যোগ দিয়েছেন এই গ্রীষ্মেই। ম্যাচে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন তিনি। প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়েছিলেন লুকাস পিতন। আরও গোল করেন কোরেয়া দে ফনেস্কা, রায়ান ও দানিলো নেভেস।

বড় এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়েছে ভাস্কো। এখন ১৫তম স্থানে থাকা সান্তোসের চেয়ে দুই পয়েন্ট পেছনে রয়েছে তারা।   

ম্যাচের পর আবেগ ধরে রাখতে না পারা নেইমার বলেছেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ। সমর্থকদের প্রতিবাদ করার পুরো অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া... কিন্তু যদি তারা গালি দেয় বা অপমান করে, সেটাও তাদের অধিকার।’

তিনি আরও বলেছেন, ‘এটা চরম লজ্জার। আমার জীবনে এমন কিছু কখনও ঘটেনি। দুর্ভাগ্যবশত, এটা হয়েছে। সব কিছু মিলিয়ে আমার চোখের জল ছিল রাগ থেকে। দুর্ভাগ্যবশত, আমি সবদিক দিয়ে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা পুরোপুরি বাজে ছিল, এটাই সত্য।”

এই পরাজয়ের পর প্রধান কোচ ক্লেবের জাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস। তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমরা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি