চার বছর পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ২৩:০৭আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ২৩:০৭

২০২১ সালে শেষবার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। মাঝে বিরতি দিয়ে চার বছর পর আবারও মাঠে এই প্রতিযোগিতার গড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ১৮ সদস্য  কমিটির সভা হয়েছে আজ মঙ্গলবার। সভাপতিত্ব করেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি। বাফুফে ভবনে কমিটির সভা শেষে ওয়াহিদ বলেছেন, ‘৩০ আগস্ট জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ২৫ আগস্ট ড্র অনুষ্ঠিত হবে। আগামী তিন মাস হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে চলবে খেলা। জেলা পর্যায়ের সিনিয়র দলের খেলার মাঝামাঝি পর্যায়ে অনূর্ধ্ব-১৭ ও নারীদের একটি বয়সভিত্তিক প্রতিযোগিতাও হবে।’

জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে উভয়ের পৃষ্ঠপোষকতায় এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে। গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রয়াতদের উদ্দেশ্যে এই টুর্নামেন্ট উৎসর্গ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান, ‘তারুণ্যের উৎসব উপলক্ষে এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছি। তরুণদের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে আর শহীদদের উৎসর্গ করেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার আটটি জোনের আট শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ (মীর মুগ্ধ), নাফিসা হোসেন মারওয়া, মোহাম্মদ ওয়াসিম আকরাম, সাকিব আনজুম, আবু সাঈদ মিয়া, শেখ মো. সাকিব রায়হান, আব্দুল্লাহ আল বাহার ও গোলাম নাফিজ। বাংলা বর্ণমালা অনুযায়ী জেলাগুলো ভাগ করেছি।’ 

এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে মোট ১১২টি ম্যাচ হবে। প্রথম পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা। দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়া ৩২ দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম