আলপির জোড়া গোলে ভুটানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৯:৫৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:১৯

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আলপি আক্তারের জোড়ায় বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে। অন্য গোলটি সুরভী আক্তার প্রীতির।

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকে দাপট দেখিয়েও গোল পাচ্ছিল না বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও গোল পেতে সময় লেগেছে। ভুটান প্রতি-আক্রমণে গেলেও গোল পায়নি।

দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপির কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদেনের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে বল জালে জড়ান প্রীতি। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি।

বিরতির পরও বাংলাদেশের দাপট চলতে থাকে। ৫৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। বক্সের বাইরে থেকে আলপি ডান পায়ের বুলেট গতির শটে জাল কাঁপান।

৬১ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। তাদের একজনের শট গোলকিপার ঠিকমতো গ্রিপে নিতে পারেননি, দৌড়ে এসে সামনে থাকা বল জালে পাঠাতে সময় নেননি ১২ নম্বর জার্সিধারী রিনজিন দেমা চোডেন।

চার মিনিট পর বাংলাদেশ তৃতীয় ও শেষ গোলের দেখা পায়। কর্নার থেকে ভেসে আসা বল দ্বিতীয় প্রচেষ্টায় আলপি জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত ৩-১ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি