ফাইনালে আল নাসর হারলেও ইতিহাস গড়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ০০:৫৪আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০০:৫৪

সৌদি সুপার কাপ ফাইনালে পেনাল্টি শুটআউটে হার দেখেছে আল নাসর। নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে তারা। অবশ্য দল হারলেও ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের সেঞ্চুরি করেছেন তিনি। 

হংকং স্টেডিয়ামে ৪১ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকের মাধ্যমে আল নাসরের হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন ৪০ বছর বয়সী। ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে তার গোল ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে আছে ১০১ গোল। তাতে তিন খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন, যারা তিন ভিন্ন ক্লাবের হয়ে শতাধিক গোল করেছেন। তারা হলেন- ইসিদ্রো ল্যাংগারা (স্পেনের হয়ে ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত খেলেছেন ), ব্রাজিলিয়ান স্টার রোমারিও এবং নেইমার। 

সৌদি আরবে বড় কোনও ট্রফি জয়ের আশায় থাকা রোনালদো অবশ্য এখনও সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক। পর্তুগালের হয়ে তার গোল ১৩৮টি। 

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসরকে শুরুতে এগিয়ে দিলেও ৪৫+৬ মিনিটে সমতা ফেরান আল আহলির ফ্র্যাঙ্ক কেসি। দ্বিতীয়ার্ধ ৭ মিনিট বাকি থাকতে আল নাসরকে আবার এগিয়ে দিয়েছিলেন মার্সেলো ব্রোজোভিচ। কিন্তু ৮৯ মিনিটে আল আহলির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজ হেড করে জাল কাঁপালে ম্যাচ চলে যায় শুটআউটে। 

টাইব্রেকারে রোনালদো জালের দেখা পেলেও তার সতীর্থ আব্দুল্লাহ আল খাইবারি জাল কাঁপাতে পারেননি। 

 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি