হ্যাকিংয়ের শিকার নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের লাইভ কাভারেজ!

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ১১:২৮আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৯

আজ বুধবার থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়েই আঞ্চলিক প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হচ্ছে। কিন্তু ম্যাচ শুরুর দিন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ধাক্কা খেতে হয়েছে আয়োজকদের! হ্যাকিংয়ের শিকার হয়েছে টুর্নামেন্টের স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল! দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) বিষয়টি নিশ্চিতও করেছে। 

ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে। সাফ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে এবং বর্তমানে এটাকে আর পাওয়া যাচ্ছে না।’ 

হ্যাকড হলেও সাফের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি দ্রুত সমাধানে কাজ করছেন তারা, ‘সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলাকালীন এক গুরুত্বপূর্ণ সময়ে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটলো। অথচ পুরো দক্ষিণ এশিয়ার ভক্তরা খেলার আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাফ ও স্পোর্টজওয়ার্কজ দ্রুত সমস্যাটি সমাধান করতে এবং সরাসরি ম্যাচ সম্প্রচারে কাজ করছে।”

হ্যাকিংয়ের শিকার হওয়ায় আজকের ম্যাচটির সম্প্রচার শুরুতে অনিশ্চিত হয়ে পড়েছিল। সকালের ওই বিবৃতির পর অবশ্য সাফ তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে। 

টুর্নামেন্টে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে রয়েছে, আর সমান ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তাদের পর রয়েছে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি