প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবার হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৭:২৬আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৯:০১

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশ আবারও হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচে জয় এসেছিল ৩-০ ব্যবধানে। আজ বাংলাদেশ ৪-১ গোলে জিতেছে নেপালের বিপক্ষে।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

চাংলিমিথান স্টেডিয়ামে আজ ম্যাচে বাংলাদেশের আধিপত্য বেশি থাকলেও শুরু দিকে গোলের দেখা পাচ্ছিল না। নেপালও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের শেষ ৮ মিনিটে হয়েছে তিন গোল। 

৩৮ মিনিটে ডেডলক উন্মুক্ত হয়। থুইনু মারমা তিন ডিফেন্ডারকে ছাড়িয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।

৪৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। প্রীতি বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের ওপর দারুণ ফিনিশিং করেন।

যোগ করা সময়ে নেপাল ব্যবধান কমায়। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন ভূমিকা বুদাথোকি। এসময় বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় বক্সের ভেতরে থাকলেও সম্ভবত ভুল বোঝাবুঝির কারণে সুযোগটা নিয়ে নেন ভূমিকা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য থাকে মেয়েদের। ৭১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্নার থেকে দূরের পোস্টে থাকা প্রীতি নিখুঁত ট্যাপে বল জালে জড়িয়ে দেন। এর একটু পর শুরু হয় ভারী বৃষ্টি। 

বৃষ্টিভেজা মাঠে অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার আড়াআড়ি ক্রস অনায়াসে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি। 

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট পেয়েছে। চার দলের মধ্যে পয়েন্ট তালিকায় এখন তারা দুইয়ে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।  

২৯ আগস্ট ভুটানের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ। 

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী