ভিয়েতনামে আশা দেখছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০০:১৫

৩ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়তে যাচ্ছে ২৯ আগস্ট রাতে। যাওয়ার আগে মূল পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ দেখছেন কোচ সাইফুল বারী টিটু।

৩, ৬ ও ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ  ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি মূল আসরে জায়গা করে নেবে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাইফুল বারী টিটু আশাবাদী কণ্ঠে বললেন, ‘বাহরাইনের প্রস্তুতিটা ভালো ছিল। আরেকটা ম্যাচ খেলতে পারলে ভালো হতো। তারপরও বাহরাইনের শক্তিমত্তা এবং ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার যে পরিকল্পনা নিয়ে আমরা গিয়েছিলাম। সেই ম্যাচগুলো খেলার পর মনে হয়েছে একটা বাস্তবিক সুযোগ আছে। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ খুবই। ওই ম্যাচটা আমাদের পথ দেখাবে। ওই ম্যাচের জন্য যে মনোবল ও আত্মবিশ্বাস লাগে, সেটা আমরা বাহরাইন থেকে পেয়েছি।’

কিউবা মিচেলকে খেলানো নিয়ে টিটুর কথা,‘আমাদের বড় চ্যালেঞ্জ একটাই, বাহরাইনের পরিবেশটা ধরে রাখা। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে, সে কতটা দ্রুত আমাদের যে গেমপ্ল্যান সেটার সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নেবে। জাতীয় দলে যারা খেলে, যারা নিয়মিত গেমটাইম পায়। কিউবা যদি এর চেয়ে বেশি সুপারিয়রিটি দেখায়, তাহলে সে শুরুর একাদশে খেলবে। যাদের কাছ থেকে সর্বোচ্চ আউটপুট পাবো তাদেরই খেলাবো।’

গ্রুপে প্রতিপক্ষ নিয়ে তার মূল্যায়ন, ‘কোয়ালিফাই করার বাস্তবিক সুযোগ আছে। প্রথম ম্যাচটা দেখে বোঝা যাবে কীভাবে আগাবো। আত্মবিশ্বাস নিয়ে আসার মানে ভিয়েতনামকে হারানোর চেষ্টা করা। বাহরাইন আমাদের চেয়ে বেশ এগিয়ে। তাদের সঙ্গে বিশ্লেষণ করার পর ভিয়েতনামকে বিশ্লেষণ করছি। সিঙ্গাপুর ও ইয়েমেন আসবে। সেটা দিয়েই তো আত্মবিশ্বাসটা আসবে। ইয়েমেনের খেলোয়াড়েরা খুব ভালো। ওদের সঙ্গে কীভাবে খেলবো, এটা ভিয়েতনামের বিপক্ষে আমরা আগেই রিহার্সেল করে রেখেছি। সিঙ্গাপুর যেহেতু শেষ ম্যাচে, আমরা দেখেশুনে খেলবো।’

সিনিয়র দল যেভাবে খেলে সেভাবে অনূর্ধ্ব-২৩ দলকে খেলানো হচ্ছে বলে টিটু জানালেন, ‘অক্টোবরে জাতীয় দলের ম্যাচ আছে। সেই দলের ১৩-১৪ জন খেলোয়াড় আছে এখানে। তাই গেম মডেল কিন্তু পরিবর্তন করিনি। সিনিয়র দল যেভাবে খেলে ওটাই এখানে প্রয়োগ করছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী