ভুটানের সঙ্গে ড্রয়ে অনিশ্চিত বাংলাদেশের শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৫, ১৭:১৩আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৭:৩৫

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফের বয়সভিত্তিক  প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। আজ সেই ভুটানের সঙ্গে রাউন্ড রবিন লিগে দ্বিতীয়বারের দেখায়  ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে তাদের শিরোপা অনিশ্চিত হয়ে পড়েছে। 

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে। তবে সেই ম্যাচ জেতার আগে আজ চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ভারতকে নেপালের কাছে হারতে হবে। তাহলে বাংলাদেশের সামনে ট্রফি জয়ের সুযোগ থাকবে। অন্যথায় রানার্সআপ হওয়া ছাড়া বিকল্প নেই। 

ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল পেয়ে যায়। 

ষষ্ঠ মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করে বসে ভুটান। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে কেলজান ওয়াঙ্গমোর নেওয়া শটে বল গিয়ে পড়ে পূর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে গোলকিপারের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন তিনি। একটু পর সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াঙ্গমো। 

১৬ মিনিটে পূর্ণিমার আড়াআড়ি ক্রসে প্রীতির প্লেসিং শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি শট কাঁপায় বাইরের জাল। 

২৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। ডানদিক থেকে মামনি চাকমার আড়াআড়ি ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা পূর্ণিমা পা বাড়ালেও পাননি বলের নাগাল। 

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফিরে ভুটান। সতীর্থের লং পাস ধরে এক ছুটে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন চোরতেন জাংমো।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মামনি চাকমা। কিন্তু দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান গোলকিপার।

এরপর চেষ্টা করেও জয়সূচক গোল পায়নি বাংলাদেশ। ভুটান ৫ ম্যাচে প্রথম পয়েন্ট অর্জন করলো।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি