ভিয়েতনামে ম্যাচের আগে ধাক্কা, হাসপাতালে বাংলাদেশের কোচ!

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

এএফসি অনূর্ধ্ব-২৩  বাছাইয়ে আজ বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ধাক্কা খেতে হয়েছে তাদের। গুরুতর অসুস্থ হয়ে স্হানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কাল সকাল থেকে টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সেসময় তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হোটেলে নিয়ে আসা হয়। তবে আজ অবস্থা খারাপ হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ম্যানেজারের সঙ্গে ফাহমিদুল। এদিকে, আজ সন্ধ্যা ৬ টায়  ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ছাড়াই বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে।  ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ নেই বিধায় কোচ টিটু তাকে প্রথম ম্যাচে বিবেচনায় রাখেননি। এখন টিটু অসুস্থ থাকায় সহকারী কোচ হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়াবেন।

বাংলাদেশ কখনও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এবার বাছাই থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশের বাছাইয়ে গ্রুপে অন্য দুটি দল হলো ইয়েমেন ও সিঙ্গাপুর। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি