এমবাপ্পের অঁরিকে ছোঁয়ার ম্যাচে জয়ে শুরু ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭

সহজ জয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করেছে ফ্রান্স। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের চমৎকার গোলে ইউক্রেনকে তারা ২-০ গোলে হারিয়েছে। দ্বিতীয় গোলটি করে ফরাসিদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার থিয়েরি অঁরির মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দুজনের গোল সংখ্যা এখন ৫১। 

১০ মিনিটে শুরুর গোলটি করেন মাইকেল ওলাইস। ৮২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের একক নৈপুণ্যে পাওয়া গোল ম্যাচটা ইউক্রেনের আয়ত্তের বাইরে নিয়ে যায়। 
 
রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য থিয়েরি অঁরির গোলের মাইলফলক স্পর্শ করেছেন অপেক্ষাকৃত কম ম্যাচ (৩২) খেলে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় চূড়ায় আছেন অলিভিয়ার জিরুদ। 

২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর এটি ছিল ফ্রান্সের প্রথম বিশ্বকাপ ম্যাচ। শুরুর দিকে ভালো প্রদর্শনী করেছিল ইউক্রেন। কিন্তু ওলাইসের শুরুর দিকের স্ট্রাইক ছন্দপতন ঘটায় তাতে। প্রথম গোলের পর বায়ার্ন মিউনিখ তারকা দ্বিতীয়টিরও দেখা পেতে যাচ্ছিলেন। একহাতে দুর্দান্ত এক সেভে তাকে হতাশ করেছেন আনাতোলি ট্রুবিন।  

এদিকে, কোচ জেন্নারো গাত্তুসোর অধীনে খেলা প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইয়ে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।

পাঁচ গোলের সবগুলোই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে গোলের শুরুটা করেন ময়েস কিন। তার পর ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান সাবেক আতালান্তা স্ট্রাইকার মাতেও রেতেগুই। ৭১ মিনিটে স্কোর ৩-০ করেন গিয়াকোমো রাসপাদোরি। ৮৯ মিনিটে রেতেগুই জোড়া গোলের দেখাও পান। ৯০+২ মিনিটে শেষ গোলটি করেন আলেসান্দ্রো বাস্তোনি। 

গ্রুপ আই-য়ের শীর্ষস্থান দখলে নিতে এখনও অনেক কিছু বাকি আজ্জুরিদের। বাছাইয়ে শুরুর ম্যাচ হারার কারণেই চাকরি গেছে লুসিয়ানো স্পালেত্তির। কিন্তু সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সে তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী