১০জন নিয়ে ৩০ সেকেন্ড আগে হারলো বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে ইয়েমেনের বিপক্ষে ভালোই লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে এসে হয়েছে ছন্দপতন। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে গোল হজম করে হারতে হয়েছে। ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশের চূড়ান্ত পর্বের আশাও মিইয়ে গেছে। টানা দুই ম্যাচ হেরেছে মোরসালিনরা। এখন শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে। 

ভিয়েতনামে শনিবার শুরুর দিকে ফাউল করে খেলার প্রবণতা দেখা গেছে জনি-ফাহামিদুলদের। এসময় কোচ হাসান আল মামুনকে তো শিষ্যদের মাথা ঠাণ্ডা করে খেলার পরামর্শ দিতে শোনা গেছে। যাই হোক ইয়েমেন আক্রমণে এগিয়ে থাকলেও গোল পেতে অনেক সময় লেগেছে। বাংলাদেশ বিল্ডআপে খেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। 

৬ মিনিটে মামদো সালেহর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ যোগ করা সময়ে ইয়েমেনের একজনের ফ্রি কিক ক্রস বারের ওপর দিয়ে গেছে। বিরতির পর ৬৬ মিনিটে বাংলাদেশের রাজু আহমেদ জিসান শটও ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭৭ মিনিটে আব্দুলাজিজের বক্সের বাইরে থেকে নেওয়া শট হয় লক্ষ্যভ্রষ্ট। 

৮৭ মিনিটে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত। বক্সের বাইরে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের শরীরে আঘাত হানেন মজিবর রহমান জনি। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি। তার পর ফ্রি কিক থেকে ইয়েমেনের নেওয়া শট গোলকিপার শ্রাবন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। একটু পর আরও একটি প্রচেষ্টা নস্যাৎ করেছেন তিনি। কিন্তু যোগ করা সময়ের একদম শেষ দিকে বদলি মোহামেদ ইসাম গোলে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী