খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, সমান লড়াই করেছে দুই দল: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১

নেপালের বিপক্ষে বাংলাদেশ দল শেষবার জিতেছিল ২০২০ সালের নভেম্বরে। ঢাকায় প্রীতি ম্যাচে ২-০ গোলে তাদের হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। এরপর থেকে জয়হীন বাংলাদেশ। শনিবার (৬ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে দুদলের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ড্র হলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাভিয়ের কাবরেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি মনে করি নেপালের এই দলটা শক্তিশালী। যদিও শেষবার যখন এখানে এসেছিলাম, আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। কিন্তু সেটি হয়েছিল আমাদের করা এক বড় ভুলের কারণে। দুই দলই এখন আগের তুলনায় ভালো। অনেক পরিবর্তন এসেছে দুদলে, নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। তবে নেপাল এখন আমাদের প্রায় সমমানের এবং তারা খুব ভালো করছে।’

আজকের ম্যাচে প্রায় সমানে সমান লড়াই হয়েছে। কাবরেরা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, সমান লড়াই করেছে দুদল। শুরুতে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। শুরুর দিকে আমরা বেশ ভুগেছি। তারপর ধীরে ধীরে কিছু সময়ের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিই। প্রথমার্ধের শেষ দিকে আবারও ভুগতে হয়েছে। আসলে পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণটা এদিক-ওদিক হেলেছে। তবে ম্যাচটা সমানে সমান (৫০-৫০)। ড্রই এর ন্যায্য ফল।’

স্ট্রাইকার সুমন রেজার প্রশংসা করে কাবরেরা জানালেন,‘সুমন সেটাই করেছে, যেটা সে ভালোভাবে করতে পারে—অবিরাম লড়াই আর ভরপুর প্রাণশক্তি নিয়ে খেলা। আজকের ম্যাচে সেটাই দরকার ছিল আমাদের। প্রথমার্ধেই সে একটা দারুণ সুযোগ তৈরি করেছে। দ্বিতীয়ার্ধে আমাদের যে বড় সুযোগটা এসেছিল লং থ্রো থেকে, সেখানে দারুণ হেডটা সেই দিয়েছে। সে সবসময়ই সেন্টার-ব্যাকদের কাজ কঠিন করে তুলেছে। ক্যাম্পে সে খুব ভালো করেছে। আজকের সুযোগটা কাজে লাগিয়েছে এবং ভালো খেলেছে।’

আজ রাকিব পুরো সময় নিজের মতো খেলতে পারেননি। কাবরেরার দৃষ্টিতে, রাকিবও একইভাবে ভালো খেলেছে। তবে ওর ব্যাপারে প্রতিপক্ষ হয়তো বেশি সাবধানী ছিল, তাই ওর চারপাশে বেশি খেলোয়াড় রেখেছে। তবু রাকিব সবসময়ই বিপজ্জনক।

কাঠমান্ডুর দলে নেই মোরসালিন-ফাহামিদুলরা। কোচ বলেন, ‘আমাদের যে স্কোয়াডটা এখন আছে, অনেকবার প্রমাণ করেছে যে তারা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অবশ্যই পুরো স্কোয়াড থাকলে আমরা আরও শক্তিশালী হবো। তবে এই দল নিয়েও আমরা যেকোনও জায়গায় যে কারও বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এই দলের সঙ্গে হামজা, শমিত থাকলে হংকংয়ের বিপক্ষে আরও ভালো করবো।’

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি