রোনালদো ও ফেলিক্সের জোড়া গোলে পর্তুগালের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

জাতীয় দলের হয়ে টানা গোল পাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের শুরুর ম্যাচেও গোল পেয়েছেন এই তারকা। রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে ফিফা র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে পর্তুগাল।

শনিবার (৬ সেপ্টেম্বর) তাদের মাঠে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রবার্তো মার্তিনেসের দল। অন্য গোলটি জোয়াও কান্সেলোর।

শুরুতে ১০ মিনিটে গোল পান ফেলিক্স। ডান দিক থেকে জোয়াও কান্সেলোর ক্রসে সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে জড়ান এই স্ট্রাইকার।

দাপট অব্যাহত রেখে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উয়েফা নেশন্স লিগ জয়ীরা। পেদ্রো নেতোর ক্রসে নিখুঁত ছোঁয়ায় জাল কাঁপান রোনালদো। 

১১ মিনিট পর রোনালদোর কোনাকুনি জোরাল শট গোলকিপার ফেরালেও কান্সেলোর শট আটকাতে পারেননি।

বিরতির পর খেলা শুরুর ৪৬ সেকেন্ডে দর্শনীয় আরও একটি গোল করেন রোনালদো। ৫৮ মিনিটে রোনালদো উঠে যান।

রোনালদো উঠে যাওয়ার তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। তাতেই আর্মেনিয়ার ভরাডুবি নিশ্চিত হয়।

বড় জয় নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে পর্তুগাল। 

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী