বলিভিয়ার কাছে হার, বাছাইয়ে এই প্রথম সর্বনিম্ন পয়েন্ট ব্রাজিলের!

  স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯

বিশ্বকাপ বাছাইয়ের শেষটা ব্রাজিলের জন্য ছিল লজ্জার। বলিভিয়ার কাছে ১-০ গোলে হারতে হয়েছে। তাতে এই প্রথম বাছাইয়ের রাউন্ড রবিন পর্ব সবচেয়ে বাজে পারফরম্যান্সে শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বলিভিয়ায় খেলা হলে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে থাকে সেখানকার উচ্চতা। ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে কার্লো আনচেলত্তি অবশ্য রিজার্ভদের দিয়েই দল সাজিয়েছিলেন। যাদের ছন্দের সঙ্গে টিকে থাকার সামর্থ্যেও পিছিয়ে থাকতে দেখা গেছে। ভাগ্য নির্ধারণী মুহূর্তটি ছিল প্রথমার্ধের স্টপেজ টাইম। ব্রুনো গুইমারেস ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিক দল। ভার রিভিউতে নিশ্চিত হয় পেনাল্টি। তার পর স্পট কিক থেকে একমাত্র গোলটি করেন মিগুয়েলিতো। আনচেলত্তির অধীনে এবারই প্রথম গোল হজম করেছে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে মার্কুইনহোস, রাফিনহা, এস্তেভাওকে নামানো হলেও ব্রাজিল সুযোগ তৈরি করতে পেরেছে কমই। বরং আলিসন শেষ দিকে একটি সেভ না করলে হারের ব্যবধান বাড়তে পারতো। 

একমাত্র গোলে বলিভিয়ার উদযাপনটা ছিল দেখার মতো। কারণ তাতে বিশ্বকাপ খেলার আশা এখনও টিকে আছে তাদের। এই জয়ে নিশ্চিত হয়েছে প্লে-অফে খেলা। 

১৮ ম্যাচে বাছাইয়ে সেলেসাওরা জিতেছে মাত্র ৮টি ম্যাচ। পরাজয় ছিল ৬টি। গোল হজম করেছে ১৭টি! ২৮ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে বাছাই পর্ব শেষ করেছে তারা। এবারই প্রথম ১৯৯৬ সালে এই ফর‌ম্যাট চালুর পর ব্রাজিল ৩০ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলো। 

/এফআইআর/ 
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি