হংকংয়ের বিপক্ষে দেখা যাবে জায়ান আহমেদকে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

ভিয়েতনামে অনূর্ধ্ব ২৩ বাছাই ফুটবলে বাংলাদেশের হয়ে সাবলীল পারফরম্যান্স জায়ান আহমেদের। আমেরিকা প্রবাসী ডিফেন্ডার সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আপাতত ঢাকায় থাকায় কাল বৃহস্পতিবার থেকে ফর্টিস এফসিতে থেকে অনুশীলন করার কথা রয়েছে। 

২৩ বছর বয়সী জায়ানকে নিয়ে আশাবাদী বাফুফে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে তাকে দলে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।  অনূর্ধ্ব ২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জায়ান ভালো একজন ডিফেন্ডার। ও ঢাকায় রয়েছে। তাই আমাদের ক্লাবে থেকে অনুশীলন করবে। কাল থেকে ক্লাবে আসার কথা, ওর মধ্যে জাতীয় দলে খেলার সব যোগ্যতা রয়েছে। ভিয়েতনামে জায়ান ভালো খেলেছে।’

বাফুফের সদস্য গোলাম গাউসও আশাবাদী, ‘জায়ান সবগুলো ম্যাচে দারুণ খেলছে। আমরা মাঠ থেকে ওর পারফরম্যান্স দেখেছি। লেফট ব্যাক পজিশনে বেশ আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়।  এখন সামনের দিকে জায়ানকে সিনিয়র দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি