সিমিওনের লাল কার্ড, শেষ দিকে নাটকীয় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২

এই মৌসুমে শেষ মুহূর্তের নাটকীয়তা যেন লিভারপুলের অভ্যাসে পরিণত হয়েছে। আবারও শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে তারা। এবার ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে। যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা। 

এই ম্যাচেও আর্নে স্লটের দল দুই গোলের লিড হারিয়ে বসে। তারপর দারুণ প্রত্যাবর্তনে নিশ্চিত করে জয়। টানা পঞ্চম ম্যাচে ৮৩ মিনিটের পর গোল করে জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। এবার যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন অধিনায়ক ফন ডাইক।

অ্যানফিল্ডে গ্যালারি তখন উন্মত্ত, কিন্তু অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে গ্যালারির দর্শকদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে ম্যাচ রেফারি মরিসিও মারিয়ানি তাকে লাল কার্ড দেখান।

অবশ্য এদিন ব্রিটিশ রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকের অভিষেক ম্লানই হয়ে যায় লিভারপুলের পুরোনো তারকাদের সামনে। নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আসা ইসাককে মূল একাদশে রাখেন কোচ, কিন্তু সুইডেনের হয়ে মাত্র ১৮ মিনিট খেলে এসেছিলেন তিনি। 

ইসাক ছন্দ খুঁজে পাওয়ার আগেই অ্যান্ডি রবার্টসন আর মোহাম্মদ সালাহ প্রথম ছয় মিনিটের মধ্যে দুই গোল তুলে নেন। 

প্রথমার্ধের মাঝপথে ইসাক ধীরে ধীরে ছন্দ খুঁজে পান। নতুন সতীর্থ ফ্লোরিয়ান ভির্টজের সঙ্গে তার বোঝাপড়াও দেখা যায়, যদিও মাত্র এক সপ্তাহের প্রস্তুতি ছিল তাদের। ৩১ মিনিটে রবিন লে নরমঁর ট্যাকলে আহত হলেও ইসাক জ্বলে ওঠেন। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পাননি।

এরই মধ্যে ২০২০ সালে অ্যানফিল্ডে জোড়া গোল করা মার্কোস লোরেন্তে ৪৫+৩ মিনিটে গোল করে অ্যাতলেতিকোকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন। আলিসন অভিযোগ তুলেছিলেন গ্রিজমান অফসাইডে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু রেফারি তাতে কর্ণপাত করেননি। বিরতির পর লোরেন্তে আরও একটি গোল করে ম্যাচে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান।

তবে শেষ হাসি হাসে লিভারপুলই। ইব্রাহিমা কোনাতের সুযোগ নষ্ট হওয়ার পর ৯০+২ মিনিটে ফন ডাইক দেখিয়ে দেন কর্নার থেকে কীভাবে গোল করতে হয়।

অপর দিকে একপেশে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পিএসজি। আতালান্তাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ইন্টার মিলান অবশ্য ২-০ গোলে আয়াক্সকে হারিয়েছে। আর চেলসির বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। 

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি