সেমিফাইনালে পাকিস্তানকে পেলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। এতে সেমিফাইনালে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। আজকের ম্যাচটি ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। পাকিস্তান হেরে যাওয়ায় এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যায় আরেক সেমিতে ভারত লড়বে নেপালের বিপক্ষে। দুই সেমিফাইনালে বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে ট্রফির জন্য লড়বে। আগের দিন বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে। 

এদিকে, আজ গোলাম রব্বানী ছোটনের দল অনুশীলন করেনি। হোটেলে সাঁতার ও জিম সেশনে রিকভারি করেছে। তবে বিকালে ভারত-পাকিস্তান ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন নাজমুল হুদা ফয়সালরা।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী