মেসির গোলের ‘হাফসেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৪:১০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:১৯

মেসির গোলের ‘হাফসেঞ্চুরি’ বিশ্বকাপ বাছাইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার ভোরে বলিভিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলের হাফসেঞ্চুরি করেছেন লিওনেল মেসি। বলিভিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে নেওয়া গোলেই ৫০ গোলের মাইল ফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা।  
এর মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলের রেকর্ড স্পর্শ করতে আর ৬ গোল দূরে রয়েছেন বার্সা ফরোয়ার্ড। ৫৬ গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাবেক রোমা স্ট্রাইকার বাতিস্তুতা।
এ প্রসঙ্গে অবশ্য নিজের উচ্ছ্বাসটা গোপন রাখেননি মেসি। বলেছেন, ‘আমি ৫০ গোলের জন্য খুশি তবে এর থেকেও বেশিখুশি কারণ আমার দল জয় পেয়েছে।’
৫ বার ব্যালন ডি’ওর জেতা মেসি বর্তমানে বার্সার সর্বাধিক গোল স্কোরার।
আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল স্কোরার:
গ্যাব্রিয়েল বাতিস্তুতা: ৫৬
লিওনেল মেসি: ৫০
হারনান ক্রেসপো: ৩৫
ডিয়েগো ম্যারাডোনা: ৩৪
সার্জিও আগুয়েরো: ৩২
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক