ফাইনালে আবারও ভারতকে পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আগেরবার ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আজ সেমিফাইনালে নেপালের বিপক্ষে ভারত পেয়েছে জয়। তাতে  আবারও শিরোপা লড়াইয়ের মঞ্চে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে ৩-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই আসরে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর ফাইনালে তাদের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙে যায় লাল সবুজ দলের।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, 'প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই; আমাদের যে লক্ষ্য, আমরা সেটার খুব কাছাকাছি চলে এসেছি। ছেলেরা তিনটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ও পরিশ্রম করে ফাইনালে উঠেছে। আমরা আমাদের লক্ষ্য থেকে কিছুটা দুরে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন ফাইনালে লক্ষ্য পূরণ করতে পারি।'

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের