মানে-রোনালদোর গোলে সৌদি প্রো লিগে শীর্ষে আল নাসর 

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪

সাদিও মানে ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের থেকে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াদের ক্লাবটি।

ম্যাচের শুরুতেই স্কোরশিটে নাম তুলেছেন মানে। এরপর পর্তুগিজ তারকা রোনালদোর গোলেও অ্যাসিস্ট করেন তিনি। ৩৫ মিনিটে করা রোনালদোর গোলেই ব্যবধান দাঁড়ায় ২-০।

টানা চতুর্থ জয় তুলে মৌসুমের শুরুটা শতভাগ সফল করেছে আল-নাসর। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার শীর্ষে। প্রথম হার হজম করে দ্বিতীয় স্থানে নেমে গেছে আল-ইত্তিহাদ।

ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন মানে। সতীর্থের পাস থেকে প্রথম শটেই জালে বল পাঠান সেনেগালিস ফরোয়ার্ড।

২৬ মিনিট পর আবারও জ্বলে ওঠেন মানে। তার বাড়ানো ক্রসে হেড করে গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো। চলতি মৌসুমে লিগে এটি তার চতুর্থ গোল। গোলদাতার তালিকায় তিনি এখন দ্বিতীয়, এক ধাপ ওপরে আছেন সতীর্থ ও স্বদেশি জোয়াও ফেলিক্স। যদিও এ ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি।

পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল আল-ইত্তিহাদ। গোলমুখে মাত্র দুটি শট নিতে পেরেছিল। দ্বিতীয়ার্ধের শেষদিকে কিছুটা চাপ তৈরি করলেও ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে পরাস্ত পারেনি চ্যাম্পিয়নরা।

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী