ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি তুরস্কের  

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪

ইসরায়েলকে ফুটবল থেকে সাময়িকভাবে বহিষ্কারের আহ্বান জানিয়ে উয়েফার প্রথম সদস্য হিসেবে প্রকাশ্যে অবস্থান নিয়েছে তুরস্ক। গাজায় চলমান পরিস্থিতিকে ‘অমানবিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে দেশটি।

তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগলু আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন। এমন সময় তারা নিজেদের অবস্থান নিচ্ছেন, যখন নাকি ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করার জন্য ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। 

আনাদোলু সংবাদ সংস্থা হাজিওসমানওগলুর চিঠির কথা উদ্ধৃত করে লিখেছে, ‘এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।’

চিঠিতে তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি আরও বলেছেন, ‘নিজেদের নাগরিক মূল্যবোধ ও শান্তির রক্ষক দাবি করলেও খেলাধুলার বিশ্ব ও ফুটবল প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরেই নীরব রয়েছে।’

চিঠি দিলেও উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে নেই হাজিওসমানওগলু। ভোটাভুটি হলে সংখ্যাগরিষ্ঠ সদস্য ইসরায়েলকে বাদ দেওয়ার পক্ষে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই কমিটিতে আছেন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মোশে জুয়ারেস, যিনি গত এপ্রিলে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তাই ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবে তার সমর্থন আসবে—এমন সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন অনেকে।

/এফআইআর/
সম্পর্কিত
‘নেপাল, তুমি একা নও’: বন্যায় নিহতদের স্মরণে চ্যাম্পিয়ন্স লিগে এক মিনিট নীরবতা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রীর কাছ থেকে শুনি- তার লম্বা, এ কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রীর কাছ থেকে শুনি- তার লম্বা, এ কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
খালি কনটেইনার, কাগজে  রফতানি দেখানো ৫ কোটি টাকার পণ্য
খালি কনটেইনার, কাগজে  রফতানি দেখানো ৫ কোটি টাকার পণ্য
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের