শুরুতেই মোহামেডানের হার, কিংসকে আটকে পিডাব্লিউডির চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

বাংলাদেশ ফুটবল লিগের গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। এবার অবশ্য তাদের যাত্রা শুভ হলো না। প্রথম ম্যাচেই ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে  ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে নবাগত পিডাব্লিউডি। 

কিংস অ্যারেনায় প্রথমার্ধে মোহামেডানকে গোল দিতে পারেনি ফর্টিস। গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর ৬১ ও ৭৯ জোড়া গোল করে সাদা কালোদের ম্যাচ থেকে ছিটকে দিয়ে নিজ দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আক্রমণাত্মক শুরু করা কিংস এগিয়ে যায় ১৩ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ দারুণ লক্ষ্যভেদ করেন। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের একক প্রচেষ্টার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। সতীর্থের থ্রু পাস মাঝমাঠের একটু ওপর থেকে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন ফাহিম। তাকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার অনিক আহমেদ। তাকে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ফাহিম। 

দ্বিতীয়ার্ধের শেষ দিকে দৃশ্যপট বদলে যায় আচমকাই। ৬৮ মিনিটে আকোবির তুরায়েভের স্পট কিক থেকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পিডাব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 

চার মিনিট পরই ম্যাচে সমতা ফেরান ফয়সাল আহমেদ আকাশ। প্রতি আক্রমণে ওঠা মিনহাজুল আবেদীন স্বাধীনের ক্রস থেকে বল পেয়ে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। 

আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি